Message of Vice President

                সহ-সভাপতি মহোদয়ের বাণী

সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর কর্তৃক সুপরিচালিত সাভার ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক সুনিয়ন্ত্রিত সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় একটি আদর্শ বিদ্যায়তন প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র প্রতিষ্ঠানটি সামরিক, প্রতিরক্ষাখাতভূক্ত অসামরিক ব্যক্তিবর্গের সন্তান সন্ততিদের জাতীয় শিক্ষাক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলিতে সরব, সক্রিয়, সপ্রতিভ অংশ গ্রহণের মাধ্যমে দায়িত্ব সচেতন মানবিক মূল্যবোধ সম্পন্ন কর্মোদ্যোমী দেশপ্রেমিক সুনাগরিক গঠনের ক্ষেত্রে মহান দায়িত্ব পালন করে যাচ্ছে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয়ের সুনির্দেশনা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দের নিবেদনশীল পাঠদান অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা স্ফুরণ ঘটিয়ে তাদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলাই অত্র বিদ্যালয়ের মূল লক্ষ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দের বিদ্যালয় পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের মিশন, ভিসন লক্ষ্যকে তাড়া করে এবং মনছবি বাস্তবায়নের মাধ্যমে আমাদের লালিত স্বপ্ন সাফল্যের স্বর্ণ সৈকতে পৌছে যাবে কচি-কাঁচা সবুজ-সজীব শিক্ষার্থীরা অরুণিমার আলোয় উদ্ভাসিত হোক, আত্মনির্মাণ সভ্যতা বিনির্মাণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে ছড়িয়ে পড়ুক সবুজ-শ্যামল বাংলাদেশের মানচিত্রের প্রতিটি কোণায় কোণায় নির্ভেজাল সৃজনশীলতা, আনন্দময় উদ্দীপনা, আত্মবিশ্বাসী মনের সমস্ত ইতিবাচক বুদ্ধিমত্তা পরিকল্পিত পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীর ললাটে লেগে থাকুক দৃশ্যমান সফলতা-মহান আল্লাহর নিকট প্রাঞ্জল প্রার্থনা

মহান আল্লাহ্ আমাদের সহায় হোন

 

 

শেহেলী লায়লা

উপ-সচিব

ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার

সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা

সহ-সভাপতি

বিদ্যালয় পরিচালনা পর্ষদ

সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়

সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা    

Total Views : 5369

/ Academic / Message of Vice President
Suggested Video